


চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন ২০২৬’-এ যোগ দিতে চট্টগ্রাম সফরে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

চট্টগ্রামের ফকিরহাটের একটি ডাকঘরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৯ হাজার ৬৯১ পিস রং ফর্সাকারী ক্রিম ও ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

অবিলম্বে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ড. মো. নেয়ামুল ইসলামকে চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডির কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। গত ৮ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না; তাদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা

চট্টগ্রামে ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ সদস্য আল আমিন সরদার (২৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে ইসমাইলকে আটক করে হাজতে নেওয়া হয়। পরে রাত ১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে চাঁদাবাজদের গোলাগুলির ঘটনায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন (৩৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বিরোধী দল একেক সময় একেক কথা বলে। সংসদে তাদের একরকম বক্তব্য, আবার বাইরে তাদের ভিন্নরূপ। তারা বহুরূপী ষড়যন্ত্রে লিপ্ত।

আওয়ামী লীগ ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মাদক ও অবৈধ অস্ত্র নির্মূল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’

চট্টগ্রামে আসামির জামিন শুনানিতে অস্বাভাবিক আচরণের অভিযোগে শাহেদুল হক নামের এক আইনজীবীর ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করার নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ বছর বয়সী সিরাজুল মনিরা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম নগরীতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কক্সবাজারে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীসহ ওই এএসআইকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আকবরশাহ থানা পুলিশ।

পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরে ১০০টি পানির এটিএম বুথ স্থাপন করবে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা ও ওয়াটারএইড বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।