


স্বাস্থ্য অধিদপ্তর সূত্র অনুযায়ী, ঢাকা মহানগরের বাইরে আক্রান্তের সংখ্যা বেশি। অর্থাৎ ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৮ হাজারের বেশি রোগী রাজধানীর বাইরের। এদের মধ্যে মারা গেছেন ২৪১ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইজিপি মো. আলী হোসেন ফকির ক্রসফায়ার নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন। তার এ ধরনের শব্দ উচ্চারণ করা ঠিক হয়নি।

মোটরযান উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেলপথ ও সরবরাহ ব্যবস্থা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন শিল্প খাতে বিনিয়োগ করতে জাপানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ৭ নভেম্বর রাজধানী শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পুলিশ মহাসমাবেশ। আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

ঢাকা থেকে রওয়ানা: রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। কক্সবাজার থেকে রওয়ানা: সকাল ৯টায় ছেড়ে একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের খাদ্যব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও জনস্বাস্থ্যের উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন । নারী ও শিশুসহ পুষ্টি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) দুপুর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ১৫৩ টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইট শুরু হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে।

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত করে সংস্থাটির সব দায়িত্ব এককভাবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহা. মনিরুজ্জামানকে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শীগ্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ইউনিক্লোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৯৭১ সালের অক্টোবর মাসের শেষদিকে কমলগঞ্জের দলই সীমান্ত এলাকায় প্রচণ্ড যুদ্ধ চলছিল। চারদিকে চা বাগান

মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর ডিপো, স্টেশন ও উড়ালপথ নির্মাণে চারটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

পরিস্থিতি অনুকূলে থাকলে রিয়াদ-ঢাকা রুটে আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে সৌদিয়া এয়ারলাইন্স।

সড়ক নিরাপত্তা বাড়ানো ও দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ৬৮ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুটি পৃথক কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান কঠোর। এ ধরনের ঘটনায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

দেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়। সচিবালয়, বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)।

দুর্ঘটনা কমাতে পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং দুর্ঘটনার তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে ফিরলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। বরং তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে।