
ওপেনএআইয়ের পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের বিরুদ্ধে অনুমতি ছাড়াই ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট থেকে টোকেন ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রযুক্তি খাতে স্বায়ত্তশাসিত এআইয়ের নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভিডিও নির্মাতাদের জন্য আর্থিক পুরস্কারের নতুন সুযোগ তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। প্ল্যাটফর্মটিতে মৌলিক ভিডিও কনটেন্ট তৈরিতে উৎসাহ দিতে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার দায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের পেজ বা আইডির কনটেন্ট কতজন মানুষের কাছে পৌঁছাল, তা জানার বহুল প্রচলিত মেট্রিক ‘রিচ’ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ৩১ অক্টোবর ২০২৪ থেকে রিচ অপশনটি আর পাওয়া যাবে না।

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক নজিরবিহীন অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে জাপান। মঙ্গল গ্রহের উপগ্রহ ফোবোস থেকে অন্তত ১০ গ্রাম মাটি ও পাথরের কণা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনাই এ মিশনের মূল লক্ষ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টের সত্যতা যাচাইয়ের জন্য বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার উদ্যোগ নিয়েছে মেটা। তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়।

মহাবিশ্বের বৈচিত্র্য যে কল্পবিজ্ঞানকেও হার মানায়, তার আরও একটি বড় প্রমাণ মিলল। জ্যোতির্বিজ্ঞানীরা এমন একটি নক্ষত্রের খোঁজ পেয়েছেন যা থেকে বের হচ্ছে সবুজ আভা।

যুক্তরাষ্ট্রের রাতের আকাশে দেখা মিলেছে এক বিরল ও দৃষ্টিনন্দন আলোকচ্ছটার, যা দেখতে অনেকটা বিশাল সামুদ্রিক জেলিফিশের মতো। সূর্যোদয়ের ঠিক আগে আকাশজুড়ে ছড়িয়ে পড়া এই উজ্জ্বল দৃশ্য নজর কেড়েছে দেশটিতে বসবাসকারী কোটি কোটি মানুষের। মহাকাশপ্রেমীদের কাছে আকর্ষণীয় এই ঘটনাকে বলা হচ্ছে ‘স্পেস জেলিফিশ’।

চুম্বকত্বের প্রচলিত ধারণায় নতুন মাত্রা যোগ করেছে বিজ্ঞানীরা। চুম্বকত্বের তৃতীয় রূপ হিসেবে পরিচিত ‘অলটারম্যাগনেটিজম’-এর পরীক্ষামূলক প্রমাণ পেয়েছেন গবেষকরা।

ইন্টারনেট অব থিংস (আইওটি) হচ্ছে এমন একটি আধুনিক প্রযুক্তি, যার সাহায্যে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র, গৃহস্থালি উপকরণ, যানবাহন ও শিল্পপ্রতিষ্ঠানের সরঞ্জাম ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে।

জার্মানির কোলন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রোবট দিয়ে যৌন হয়রানির অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না। সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের কাজ সহজ করছে, খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। কিন্তু এই প্রযুক্তিই যদি সন্ত্রাসীদের হাতে বিপজ্জনক হাতিয়ার হয়ে ওঠে? নিরাপত্তাব্যবস্থা সরিয়ে দিলে এআইয়ের কাছ থেকেই পাওয়া যেতে পারে সন্ত্রাসী হামলার পরিকল্পনা, অর্থায়নের কৌশল কিংবা উগ্রবাদ ছড়ানোর মতো স্পর্শকাতর তথ্য।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভার্চুয়াল সঙ্গীর সঙ্গে মানুষের আবেগঘন সম্পর্ক গড়ে তোলার প্রবণতাও। একাকিত্ব কাটাতে কিংবা মনের কথা ভাগ করে নিতে অনেকেই এখন নির্ভর করছেন মানুষের মতো আচরণ করতে সক্ষম এআই চ্যাটবটের ওপর।

ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য দুর্বৃত্তদের হাতে যাওয়ার দাবি উঠেছে। এসব তথ্য প্রকাশ না করার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে চার লাখ মার্কিন ডলার দাবি করেছে একটি চক্র।

মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো কিংবা মেট্রোরেলের টিকিট কেনা-দৈনন্দিন নানা কাজে এখন কিউআর কোডের ব্যবহার বেড়েছে। তবে অপরিচিত বা সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করে বিপদে পড়ার ঝুঁকিও বাড়ছে।

ডিজিটাল ক্রিয়েটর, অনলাইন উদ্যোক্তা কিংবা মার্কেটারদের জন্য ফেসবুকের এই নতুন অ্যালগরিদম ক্র্যাক করার ৭টি মূল সিক্রেট তুলে ধরা হলো:

২০৩০ সাল নাগাদ কম্পিউটিং ব্যবস্থা কেবল স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ব্যবহারকারীর সঙ্গে স্বতঃস্ফূর্ত আলাপচারিতার মাধ্যমেই সম্পন্ন হবে অধিকাংশ কাজ-এমন পূর্বাভাসই দিয়েছেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম সুরক্ষা বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়েস্টন।

মহাশূন্যে সাধারণ কলম বা পেন্সিল ব্যবহার করা একসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। অভিকর্ষহীন পরিবেশে সাধারণ কলমের কালি বের হতো না, আর উড়ন্ত গ্রাফাইটের গুঁড়া মহাকাশযানের সংবেদনশীল যন্ত্রপাতির মারাত্মক ক্ষতি করতো।

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কতটি ঘুরেছেন, তা সহজেই হিসাব রাখুন। অনলাইনে নিজের পছন্দমতো ভ্রমণ ম্যাপ তৈরি ও ডাউনলোড করার পদ্ধতি জেনে নিন।