


সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের রাতযাপন নিয়ে আগের সিদ্ধান্ত সংশোধন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে ভ্রমণের পাশাপাশি রাতেও থাকতে পারবেন। আজ মঙ্গলবার এ বিষয়ে সংশোধিত নির্দেশনা দেওয়া হয়েছে।

টুপটুপ রিসোর্টর পর এবার কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিকালের দিকে সাগরে পূর্ণ জোয়ার শুরু হয়। ফলে ধীরে ধীরে বালুচরটি পানিতে তলিয়ে যেতে থাকে। কিন্তু পর্যটকেরা বিষয়টি বুঝতে পারেননি। একপর্যায়ে পুরো চরটি পানির নিচে চলে গেলে দুই দলের সদস্যরা সাগরের পানিতে আটকা পড়েন।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটিকে কেন্দ্র করে পর্যটকে মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। শহরের হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউসগুলোতে বেড়েছে অতিথির চাপ। পর্যটন ব্যবসায়ীদের দাবি, অনেক হোটেলের সব কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। একই সঙ্গে কক্সবাজারকে পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবিলায় টেকসই বায়োগ্যাস প্রযুক্তি প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক নারীর বিরুদ্ধে একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার চেয়ে বিড়ালের মরদেহ খাঁচায় ভরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক শামশুল আলম (৫৪)।

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দিনের বেলায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ব্যাপক লুটপাট চালিয়েছে মুখোশধারী একদল ডাকাত। সোমবার ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি এলাকার হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন।

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে সংবাদমাধ্যমে ইনানীর একটি রিসোর্টে আগুন লাগার খবর দেখে স্বজনদের খোঁজ নিতে শুরু করেন নূর আলম। এরপর জানতে পারেন, আগুনে প্রাণ হারিয়েছেন তার স্ত্রী, পাঁচ বছরের সন্তানসহ পরিবারের ছয়জন।

কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন এক পরিবারের ৯ জন। খুব আনন্দে সময় কাটছিল পরিবারটির। কিন্তু হঠাৎই এক দুর্ঘটনায় নিমিষেই সেই আনন্দ রূপ নিয়েছে চরম হতাশায়।

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় টুপটুপ নামক রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে দশ জনে দাঁড়িয়েছে। তবে মরদেহ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

কক্সবাজারের মেরিন ড্রাইভে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছে। উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকত এলাকায় বাঁশ-কাঠের তৈরি এ রিসোর্টে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে।

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় টুপটুপ নামক রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন।

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলায় রিয়াজ উদ্দিন ওরফে রাজু নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজু ওই এলাকার একটি হোটেলের কর্মচারী।

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান (জিসান) নামে ছাত্রদলের এক নেতাকে অপহরণ ও হত্যার অভিযোগ উঠেছে।

কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকত থেকে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।