মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
মাদারীপুর সংবাদদাতা

মাদারীপুরের শিবচরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আরও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শিবচর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল পালকী পরিবহনের একটি বাস। বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা পাংচার হয়ে যায়। এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২