নাটোরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১০

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
নাটোরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১০
দুর্ঘটনায় নিহতদের মরদেহ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। ভোরের দিক বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ২০ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মধ্যে নাটোর সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়।

/এফআর/