
আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি মেনে নিবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করবার জন্য যা প্রয়োজন সরকার তাই করবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে আবাদী জমি, বসতবাড়ি। এদিকে পাউবো কর্মকর্তা বলছেন, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।

কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলার ঘটনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।

ভারতে কারাভোগ শেষে কুড়িগ্রামের দুই সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে এক নারীসহ তিনজন এবং রৌমারী সীমান্ত দিয়ে দুইজন দেশে ফেরেন।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চাহিদামতো সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে আবারও সড়ক অবরোধ করেছেন শত শত কৃষক। এ সময় সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন তারা।

কুড়িগ্রামে এবার সারের স্লিপ বিতরণ নিয়ে স্বজনপ্রীতির কারণে ক্ষুব্ধ কৃষকেরা গুদামে ঢুকে সারের বস্তা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

গত ৭ সেপ্টেম্বর উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের শহীদ মোড়ের এক ডিলারের গুদামের সামনে সারের জন্য বিক্ষোভ করেন কৃষকরা।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করেছেন কৃষকেরা।

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি ডিলার পয়েন্টে ‘হট্টগোল’ করে সার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এ সময় ভ্রামমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ব্যক্তিগত আক্রোশের জেরে কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।

‘ভিশন এন্টারপ্রাইজ’ ব্যবসার নামে কুড়িগ্রামে বিনিয়োগ করা ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতে ইসলামীর চার নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন দলটির তৃণমূল নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার। আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।

কুড়িগ্রামে বারবার ঘুরেও সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যান কৃষকেরা। গত রবিবার বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে

‘বৃক্ষ বাঁচাই, কুড়িগ্রাম সাজাই’ এই স্লোগানকে সামনে রেখে গাছের বুকে পেরেক ঠুকে লাগানো বিলবোর্ড, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ বীক্ষণ’।

ঝুঁকিপূর্ণ ভবনে চলছিলো পাঠদান। দুর্ঘটনা এড়াতে প্রায় ১০ মাস আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়। নতুন ভবনের জন্য প্রস্তাবনা পাঠানো হলেও বরাদ্দ মেলেনি।

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ দেখিয়ে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।

ছয় গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজলভ্য করতে সরকার নিয়েছিলো একটি প্রকল্প। সেই প্রকল্পের ৮টি কালভার্টের কাজ শেষ হলেও এখনো ভিত্তিপ্রস্তর স্থাপন হয়নি একটি কালভার্টের। এদিকে পার হয়ে গেছে তিনটি অর্থবছর। স্থানীয়রা জানিয়েছেন, ঠিকাদারের গাফিলতিতেই হচ্ছে না কালভার্টটি।