
প্রশাসনের আশ্বাসের পর হবিগঞ্জে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করেছে জেলা মোটর মালিক গ্রুপ। ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস আটক এবং শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে জেলা মোটর মালিক গ্রুপ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও সাধারণ মানুষ।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে তুমুল সংঘর্ষের হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। অপসারণ করা ছবিগুলো পুনরায় স্থাপনের দাবিও জানিয়েছেন তারা।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই।

‘বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম’ বলে আলোচনায় আসা হবিগঞ্জ জেলা শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদি হাসান থানা থেকে ছাড়া পেয়েছেন।

বিদ্যুতের দাম বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় হবিগঞ্জে মাহদী হাসানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফল বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠায় থানা থেকে এক এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

একসময় হবিগঞ্জের বানিয়াচংয়ে কচু আবাদের কারণে অন্য এলাকার মানুষ ব্যঙ্গ করে বলতেন, ‘বাইন্যাচুঙ্গের কচুর মোড়া’। কিন্তু এখন সময় বদলেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

হবিগঞ্জে দেশিয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির ১০ নেতার নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।

মৌলবীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে আসা এনসিপি নেতাদের হবিগঞ্জে প্রবেশের মুখে ফের আটকে দিয়েছে পুলিশ।

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিচাপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে ৪০ জন আহত হয়েছেন।

মৌলভীবাজারে বাস আটক করে শ্রমিক হয়রানি, নির্যাতন করার প্রতিবাদে সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী ৩ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জ জেলায় এই ধর্মঘট চলবে।

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার পোদ্দারবাড়ি এলাকায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।