আজকের স্বর্ণের দাম: ১৯ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
স্বর্ণ-রূপার আজকের বাজারদর
আজ স্বর্ণের ভরি কত

দেশের বাজারে স্বর্ণ ও রূপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রূপার গহনার দামই বা কত—এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট একসঙ্গে তুলে ধরা হলো।

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দর। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর সভায় নতুন দরের সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১,৬৯১ টাকা বাড়িয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,৩৪,৬২১ টাকা। আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে এই নতুন দর।

স্বর্ণের আজকের বাজারদর

২২ ক্যারেট: ২,৩৪,৬২১ টাকা

২১ ক্যারেট: ২,২৪,০৬৫ টাকা

১৮ ক্যারেট: ১,৯২,৩৯৭ টাকা

সনাতন পদ্ধতি: ১,৫৭,১৭২ টাকা

আজ রূপার ভরি কত

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৫ হাজার ১৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮২ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গহনার ডিজাইনভেদে নির্ধারিত মজুরি যুক্ত হবে। তবে অলংকারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদা করে গ্রাহকের কাছ থেকে আর কোনো ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া, পুরোনো অলংকার পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রির (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ কাটার নিয়ম রাখা হয়েছে। পরবর্তীতে নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি শপে এই মূল্যে কেনাবেচা চলবে।

/এবি/