ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। এদের মধ্যে ১ লাখ ১২ হাজার ১১১ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৩১, চট্টগ্রাম ২৯৪, ঢাকা ৫০৭, খুলনা ২০৬, ময়মনসিংহ ৬০, রাজশাহী ১৬২, রংপুর ৪৪ এবং সিলেট বিভাগে রয়েছেন ৮ জন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। আর আক্রান্ত হয় ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এর আগের বছর ৫৭৫ জনের মৃত্যু হয়। আর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

/জেএইচ/