ময়মনসিংহ ও রাজবাড়ীতে মাঝরাতে বাসে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক

ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, মাঝরাতের এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় এবং রাত সোয়া ১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে বাসে আগুনের ঘটনা ঘটে।
ময়মনসিংহ সংবাদদাতা জানান, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের ব্যাপক ক্ষতি হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. হাবিজুর রহমান জানান, রাত ১২টা ১০ মিনিটে খবর আসে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় পলিটেকনিকের সামনে একটি বাসে আগুন লেগেছে। বাকৃবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের কারণ সম্পর্কে জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করেছে। অধিকতর তদন্তে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। তাদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এদিকে রাজবাড়ির দৌলতদিয়া বাস টার্মিনালে একটি লোকাল বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী মা ক্লাসিক পরিবহনের বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে শ্রমিক সমিতি কার্যালয়ের সামনে পার্কিং করা ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার পর টার্মিনালের একটি অংশে বাস থেকে ধোঁয়া বের হতে দেখেন সেখানে দায়িত্ব পালনরত টহল পুলিশ ও নাইট গার্ডরা। পরে আশপাশে থাকা শ্রমিকদের ঘুম থেকে তুলে অন্য বাসগুলো সরিয়ে নেওয়া হয়। এর মধ্যেই ‘মা ক্লাসিক পরিবহন’ বাসটির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ঘটনার সময় টহল পুলিশ বাস টার্মিনালের কাছাকাছি দায়িত্ব পালন করছিল। হঠাৎ বাসের পেছন থেকে ধোঁয়া উঠতে দেখে তারা দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় আশপাশে থাকা বাসের শ্রমিকদের জাগিয়ে তুলে অন্য বাসগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ওসি বলেন, বাসটি তখন সম্পূর্ণ বন্ধ ছিল এবং ভেতরে কোনো স্টাফ ছিল না। ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা খুলে বাসের ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির সিলিং ও আসনগুলো পুড়ে গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীতে পরপর ৩ বাসে আগুন