দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে লাঞ্চে গেলো বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে লাঞ্চে গেলো বাংলাদেশ
স্টার্কের বলে বোল্ড হন মুমিনুল

ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও অস্ট্রেলিয়ার। স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২১০ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের।

১১ ওভারে ৩ উইকেটে ৩৯ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে এখনও ১০৭ রান করতে হবে বাংলাদেশকে। হাতে আছে ৭ উইকেট।

স্টার্কের পরপর দুই বলে সাদমান (১) ও মুমিনুল (০) আউট হন। পরে কামিন্সের বলে ক্যাচ দিয়েছেন তানজিদও (৯)। এখন উইকেটে আছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম। ২৪ বলে ২৩ রান অপরাজিত আছেন নাজমুল, ৬ বল খেলা মুশফিক করেছেন ৪ রান।

/টিই/