
এসএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যেন এক বছর অপেক্ষা না করে তিন মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়ে আবার পরীক্ষা দিতে পারে, সেই সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় পতন হয়েছে। এক বছরের ব্যবধানে সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। ২০০৭ সালের পর, অর্থাৎ প্রায় দুই দশকের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। ওই বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৬ শতাংশ।