রাজধানীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সিংহভাগ ভবনেরই নকশার অনুমোদন নেই। প্রায় শতভাগ প্রতিষ্ঠানই চলছে ভবন ব্যবহারের বৈধ সনদ ছাড়া।
একের পর এক ভবন জোড়া লাগিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে আলোক হাসপাতাল লিমিটেড। রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় আলোকের হেলথকেয়ার হাসপাতালটিতে এক ভবনের সঙ্গে আরেক ভবন জোড়া লাগানো দেখা গেছে।