
উদ্বোধনী ভাষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে বর্তমান সরকারের প্রচেষ্টা এবং ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী তারেক রহমানের শক্তি ও উৎসাহ জোগানোর কথা তুলে ধরেন।

আবারও দেশের দ্রুততম মানব-মানবী হয়েছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে কোকো জাতীয় সামার অ্যাথলেটিকসের পুরুষ ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন লন্ডন প্রবাসী ইমরানুর।