
বাংলা রকসংগীতের ইতিহাসে আইয়ুব বাচ্চু এমন এক নাম, যার গিটারের সুর ও কণ্ঠ কয়েক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করেছে। ব্যান্ড সংগীতকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য তরুণ শিল্পীকে অনুপ্রাণিত করেছেন তিনি।

বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম কেবল শিল্পীর পরিচয়ে সীমাবদ্ধ নয়, বরং হয়ে ওঠে একটি সময়, একটি আবেগ ও একটি প্রজন্মের প্রতিচ্ছবি। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটারের অসাধারণ কারুকাজ, দরদভরা কণ্ঠ আর কালজয়ী গানের মধ্য দিয়ে যিনি জয় করেছিলেন কোটি মানুষের হৃদয়, তার চলে যাওয়ার ৮ বছর পূর্ণ হলো আজ।

বাংলা রক সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আইয়ুব বাচ্চু। রুপালি গিটার হাতে কয়েক দশক ধরে যিনি মাতিয়ে রেখেছিলেন কোটি ভক্তের হৃদয়। তার অভাব আজও তাড়িয়ে বেড়ায় দেশের সংগীতাঙ্গনকে।