কান্নার শব্দ শুনে ৯৯৯-এ ফোন, উদ্ধার হলো নবজাতক
কান্নার শব্দ শুনে ৯৯৯-এ ফোন, উদ্ধার হলো নবজাতক
শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশ থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ফুটফুটে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। বুধবার রাতে নাটোর রেল স্টেশন থেকে এটি চুরি হয়ে যায়।

সংসারে অভাব-অনটন ছিল। সেই কষ্টের মধ্যেই গত ২৮ আগস্ট নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ফরিদা বেগমের মরদেহ। স্ত্রীর মৃত্যুর এক মাসের মাথায় আজ মঙ্গলবার একইভাবে মারা গেলেন তার স্বামী আবুল কালাম আজাদ (৫০)।

ট্রায়াম্ফ নামের একটি জাহাজে আগুন ধরে গেলে সেখান থেকে নাবিকদের উদ্ধার করা হয়।
শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশ থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ফুটফুটে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গত শনিবার নারায়ণগঞ্জে বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় একাধিক বাসিন্দা প্রথমে কুমিরটি দেখতে পান। রবিবার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল এসেও কুমিরটিও দেখতে পান।

এই ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনার পর আজ রবিবার রাতে তাদের থানায় নেওয়া হয়।

হোটেল কক্ষে ভিডিওকাণ্ডে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তার পরিচয় জানানো হয়নি।

পাবনায় নিখোঁজের পাঁচদিন পরও সন্ধান মেলেনি ১০ বছরের শিশু কামরুন্নাহার কলির। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও গ্রামবাসীরা।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে জাভা সাগরে ২৪৩ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে নিখোঁজ হওয়া ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া মৃত অবস্থায় আরও একজনকে পাওয়া গেছে। নিখোঁজ বাকি যাত্রী ও ক্রুদের খুঁজে বের করতে এখনো অভিযান চলছে।

নেপালে আকস্মিক বন্যার ১০ দিন পর কাদামাটিতে বন্ধ হয়ে যাওয়া এক সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক চীনা নাগরিককে।

গত ১০ দিন ধরে আমাদের ঠিকমতো খাওয়া-দাওয়া নেই। মনে অনেক শঙ্কা তৈরি হয়েছিল। এখন সবার এত আনন্দ হচ্ছে, যে কান্না চলে আসছে।

নেপালে হিমবাহধসে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ৯ দিন পর ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নেপালের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ধসের তাণ্ডবের মাঝে ভেসে এল এক টুকরো স্বস্তি ও আশার খবর। দেশটির রাসুয়া জেলা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ৪৫ দিনের এক শিশুকে।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর কাদা ও ধ্বংসস্তূপের নিচে টানা তিন দিন আটকে থাকা ৬ বছরের এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। অলৌকিক এই উদ্ধার অভিযান বিপর্যয়ের মুখে পড়া দেশটির উদ্ধারকারীদের মনে নতুন আশা জুগিয়েছে।

ভয়াবহ বন্যার তাণ্ডব থামলেও নতুন সংকটে পড়েছে নেপাল। উদ্ধার হওয়া মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে প্রশাসন। বিশেষ করে চিতওয়ান এলাকায় উদ্ধার পাওয়া ২৩৩টি মরদেহের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ জনের পরিচয় জানা সম্ভব হয়েছে।

সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে গঠন করা পুলিশের বিশেষ ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

খুলনার দিঘলিয়া উপজেলার একটি বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

বাড়ির চারপাশে জমে থাকা কাদার মধ্যে টানা তিন মাস ধরে ২৪ ঘণ্টা বাঁধা ছিল চারটি মহিষ। বর্ষার পানি ও কাদায় নড়াচড়ার সুযোগও ছিল না প্রাণীগুলোর। স্থানীয় পরিবেশকর্মীর মাধ্যমে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নজরে আসে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের।

বেলজিয়ামে নর্দমার পাইপ বসানোর জন্য মাটি খোঁড়ার সময় অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছেন কয়েকজন শ্রমিক। রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত সিন্ট-গিলিস-ডেনডারমন্ডে মাটি খুঁড়তে গিয়ে সন্ধান মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণ ও ঐতিহাসিক মুদ্রার।

গ্রিসের দক্ষিণ ক্রিট দ্বীপে ৪৮ ঘণ্টায় অন্তত ২০২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বড় একটি অংশই বাংলাদেশি ও সুদানের নাগরিক। তাদের সঙ্গে কয়েকজন মিশরীয়ও রয়েছেন।
