‘জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’
‘জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’
রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ‘জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’—এমন হুমকি দিয়ে মুখোশধারী একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।































