ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি নিয়ে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী টাইফুন চাম্পি। এ দুর্যোগে দ্বীপটিতে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এ বছরের অন্যতম ভয়াবহ টাইফুন ‘চাম্পি’ শুক্রবার (২৩ অক্টোবর) তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের কাছে আঘাত হেনেছে। এর ফলে তাইওয়ানের ২২টি কাউন্টি ও শহরে সব অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।