প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সেশনজট কমানো এবং পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশে দীর্ঘসূত্রতা দূর করতে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রায় দেড় হাজার কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের বর্তমান মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকায় অবস্থিত সুজন হোটেলের কয়েকজন কর্মচারীর গাঁজা প্রস্তুত ও সেবনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে হোটেলটির দুই কর্মচারীকে গাঁজা প্রস্তুত করতে দেখা গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট হল প্রশাসন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

নিখোঁজ জাবি শিক্ষার্থী, কী বলছেন প্রশাসন ও সহপাঠীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসির বাসে ওঠার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম ও অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সংবর্ধনা দিয়েছে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম।

জাবি শিক্ষার্থী সবুজের ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হলো যেভাবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া। তিনি মনে করেন, সাংবাদিকদের ওপর হামলা এবং ঘটনাটিকে কেন্দ্র করে যে ন্যারেটিভ তৈরি হচ্ছে, তা সরকারের জন্যও সতর্কবার্তা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকায় সাবলেট বাসার ভাড়া ও বিল পরিশোধ নিয়ে বিরোধের জেরে দুই দফায় মারামারির ঘটনায় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্বের ৮০১ থেকে ১০০০তম অবস্থানের মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় জাবির সঙ্গে বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে রয়েছে।

ফেসবুকে একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে আটক জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বহিষ্কৃত নেতা মো. রাব্বি হোসেনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

পুলিশ ভেরিফিকেশনের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ থেকে বাদ দেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে শাখা জাতীয় ছাত্রশক্তি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানানোর অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকের অভিযোগ, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হোয়াটসঅ্যাপে কল করে অধ্যাপক নাহরিন তাকে ‘কীভাবে রাজনীতি করো, দেখবো’ বলে হুমকি দিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রশ্ন মডারেশন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাওয়ার অভিযোগ উঠেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্টের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এ রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সাবেক জাকসু ও ছাত্রদল নেতৃবৃন্দ।

