প্রথমবারের মতো আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’তে অংশ নেবেন তিনি। এ আয়োজনে তার অংশগ্রহণকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। মাঝে মাঝেই বিভিন্ন কর্মকাণ্ডে দর্শকদের চমকে দেন তিনি। এবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেতা।