মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর ডিপো, স্টেশন ও উড়ালপথ নির্মাণে চারটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আগামী ফেব্রুয়ারিতে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হতে পারে। আর জুলাইয়ের শুরুতে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।