
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, এ দেশে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ– সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করেন।

ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত ট্রান্সজেন্ডার বিয়ে ঘিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি, মিথ্যা পরিচয় ব্যবহার এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

প্রত্যেকের ধর্ম-দল আলাদা থাকতে পারে, তবে দেশের প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিষয়ে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে, তাকে এভাবে আটকে রাখা হয়েছে।