গান বানিয়েছে, মানুষ গান শুনবে, গান গাইবে। পথে-ঘাটে যে যার ইচ্ছামতো গান গাইবে, নিজের মতো করে গাইবে। সংস্কৃতি তো নদীর মতো, এটা বয়ে চলবে। বাধা দিলে এটা বাধাগ্রস্ত হবে।
এদিন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসরে যোগ দেন নগরবাউল। অনুষ্ঠানে ব্যান্ডসংগীতের এই তারকাকে বর্ণাঢ্য কর্মজীবনের বিশেষ সম্মাননা দেওয়া হয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন হয়।