শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ২৪ নটিক্যাল মাইল দূরে সাগরে আটকে থাকা একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসুস্থ ৪০ জন ইরানি নাবিককে উদ্ধার করেছে দেশটি। রবিবার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ট্রায়াম্ফ নামের একটি জাহাজে আগুন ধরে গেলে সেখান থেকে নাবিকদের উদ্ধার করা হয়।