
আকাশে শরতের মেঘ, মাঠে কাশফুলের দোলা। শুক্রবার শুভ মহালয়ার মধ্য দিয়ে মর্ত্যে সূচনা ঘটেছে দেবীপক্ষের। পূজা সামনে রেখে সাতক্ষীরার মন্দির ও পূজামণ্ডপগুলোতে এখন চলছে উৎসবের আমেজ।

দুর্গাপূজা ঘিরে ক্রেতা-বিক্রেতাদের বাড়তি সুবিধা দিতে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার।