
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রবীণদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা দেশের জন্য মূল্যবান সম্পদ। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।

প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ ও মূল্যবান মানবসম্পদ। প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে প্রবীণবান্ধব রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

খুলনার বয়রার হোসেন শেখের বয়স ৭০ বছর। সরকারি চাকরিতে ৩২ বছর কাটিয়ে ২০১৭ সালে অবসরে যান তিনি। অবসরের পর কয়েক বছর ছেলেমেয়েদের সঙ্গে থাকলেও বর্তমানে তার ঠিকানা একটি প্রবীণ পুনর্বাসন কেন্দ্র। মাসে দুই-একবার বাবাকে দেখতে আসেন সন্তানরা, রেখে যান কিছু টাকা।