
বিদেশে ভালো চাকরি আর উচ্চ আয়ের স্বপ্ন দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রতারক চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে বিদেশে পৌঁছানোর পর চাকরি তো মিলছেই না, বরং নির্যাতন, জিম্মি ও জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছেন বাংলাদেশিরা।

উচ্চ বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ থেকে কম্বোডিয়ায় নেওয়া হচ্ছে তরুণদের। কিন্তু চাকরির পরিবর্তে তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে উচ্চ নিরাপত্তাবেষ্টিত সাইবার স্ক্যাম সেন্টারে। যেখানে পাসপোর্ট জব্দ করে জোরপূর্বক তাদের যুক্ত করা হচ্ছে অনলাইন প্রতারণায়।

সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত বাঘিনী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। এটিকে আবার বনে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বন বিভাগ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে রবিবার (১১ জুলাই) তাকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।