
জ্বালানির দাম বৃদ্ধির পর এবার দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহণ মালিকদের সঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পর ইতোমধ্যে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চয়ন সাহা নামে এক যাত্রীর দাবি, তেলের দাম বৃদ্ধি পেয়েছে ভাড়া বাড়তে পারে। কিন্তু সেটা সরকার নির্ধারণ করবে। বাস মালিকেরা তো নিজেদের মতো ভাড়া বাড়িয়ে নিতে পারে না।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।