মেয়াদোত্তীর্ণ কীটনাশকে কৃষকের আঙুলে পচন, মামলা করতে বিএনপি নেতাদের বাধার অভিযোগ
মেয়াদোত্তীর্ণ কীটনাশকে কৃষকের আঙুলে পচন, মামলা করতে বিএনপি নেতাদের বাধার অভিযোগ
পাবনার ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারের পর ডান হাতের একটি আঙুলে পচন ধরেছে আশরাফ আলী (৪৫) নামের একজন কৃষকের। এ ঘটনায় মামলা করতে গেলে স্থানীয় বিএনপি নেতাদের বাধা ও হুমকির মুখে পড়ার অভিযোগ করেছে তার পরিবার।






























