বেকারি পণ্যের প্রকৃত উৎপাদন ও বাজারজাত ব্যয় যাচাই করতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। কাঁচামালের মূল্য, কর-শুল্কসহ সংশ্লিষ্ট ব্যয় পর্যালোচনা করে কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, লার্নিং সেন্টারের শিশু এবং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত অপুষ্টিতে ভোগা শিশুদের পুষ্টি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তায় বিতরণ করা হয় বিশেষ ধরনের ফর্টিফায়েড বিস্কুট।