অবৈধ অভিবাসন বন্ধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ
অবৈধ অভিবাসন বন্ধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ
অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ। একই সঙ্গে ইউরোপের শ্রমবাজারে বৈধ উপায়ে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে প্রশিক্ষণ ও সনদপ্রাপ্তির জটিলতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।































