ববি হাজ্জাজের নামে ‘মাদকবিরোধী’ অভিযান, মাথা ফাটলো যুবকের
ববি হাজ্জাজের নামে ‘মাদকবিরোধী’ অভিযান, মাথা ফাটলো যুবকের
স্থানীয়দের দাবি, এই অভিযানে ববি হাজ্জাজের নির্বাহী সহকারী ইনতিশার মাশুক প্রধান নেতৃত্ব দেন।


রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে চিকিৎসক জাহিদ হাসানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে।

নওগাঁর মহাদেবপুরে আপন দুই বোনকে বিয়ে করার ঘটনায় এক যুবক ও তার দুই স্ত্রীকে মারধর, মুখে চুনকালি মাখানো এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।

রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে গিয়ে ১২টি সিম কার্ডসহ এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এক ইউপি সদস্য। বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া মোড়ে একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, এই অভিযানে ববি হাজ্জাজের নির্বাহী সহকারী ইনতিশার মাশুক প্রধান নেতৃত্ব দেন।

রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতের ওপর এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ঘটনাস্থলের কাছেই দুই পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা করে জখম করার অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন ও শিকলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সিজেডএন টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের মা-বাবাকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচ ‘ভূমি দস্যুর’ বিরুদ্ধে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পাবনার সুজানগর উপজেলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, হত্যাচেষ্টা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে আব্দুর রাজ্জাক রাজা নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় দ্বিতীয় দিনের মতো জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠার এক দিন পরই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দুই গ্রুপের বিরোধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার। এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ফোন না ধরার অভিযোগ তুলে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের ব্যবস্থাপক ও এক বুকিং ক্লার্ককে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে যুবদলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

পাবনার চাটমোহরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের উপস্থিতিতে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।

ঝিনাইদহে আইনমন্ত্রীর অনুষ্ঠানে পেশাগত দায়িত্বপালনকালে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দৈনিক পত্রিকা দ্য ডেইলি স্টারের জেলা সংবাদদাতা ওমর আলী সোহাগকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে।

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার নেতৃত্বে তার অনুসারীরা তাদের মারধর করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান আবাসিক হলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে।

নরসিংদীর পলাশ উপজেলায় রাস্তা থেকে বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও কানে কামড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
