মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর একদিন পরই মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির সাবেক ফার্স্ট লেডি ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।