সব সময় হাসিমুখে থাকা কি আর মুখের কথা! কাজের চাপ, যানজট, একের পর এক ফোনকল কিংবা চায়ের কাপে চিনি কম-মন খারাপ বা মেজাজ বিগড়ে যাওয়ার কারণের তো অভাব নেই। কেউ বিরক্তি চেপে রাখেন, কেউ আবার মুখ ভার করে বুঝিয়ে দেন, আজ তার ধারে-কাছে না যাওয়াই ভালো।
আপনি নিজেও হয়তো লক্ষ্য করেছেন ইদানীং আপনার মেজাজ খারাপ থাকে। এর সমাধান দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক থেরাপিস্ট জেফ্রি মেল্টজার। তার দেওয়া চারটি সহজ উপায় মেনে চললে নিমেষেই আপনার মন ভালো হতে পারে।