
ম্যাচের প্রথম ১৫ মিনিটে বাংলাদেশই আক্রমণে বেশি উঠেছে। ১৫তম মিনিটে বল পায়ে এগিয়ে পেনাল্টি বক্সে ঢোকেন রাকিব। তবে রাকিব বল বাড়ানোর জন্য সতীর্থ খুঁজে পাননি।

আসিয়ান কাপের মতো আন্তর্জাতিক বড় মঞ্চে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সেরা সুযোগ হিসেবে দেখছেন শমিত। তার মতে, দল এখন মানসিকভাবে আত্মবিশ্বাসী।