
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ক্রোককৃত বিলাসবহুল ফ্ল্যাটে রক্ষিত মালামালের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতিবিরোধী অভিযানে এবার বড় ধরনের আইনি পদক্ষেপের মুখোমুখি হয়েছে নকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে।

এর আগে সাবেক এই মন্ত্রীর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে থাকা মোট ৫৮০টি বাড়ি ক্রোকের আদেশ দেওয়া হয়েছিল।