চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিমের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া তাওহীদ হৃদয়। ওপেনার সাদমানের সঙ্গে দেখে-শুনেই খেলছিলেন তিনি, ছিলেন ফিফটির কাছাকাছি।
ইনিংসের ১৬তম বলে প্রথম রানের দেখা পেয়েছিলেন। তবে সময় যত গেছে তত সাবলীল হয়েছেন সাদমান। তিনি ফিফটি পূর্ণ করেন ৯৫ বলে।
প্রথম টেস্টে সাদমান খুব একটা ভালো করতে পারেননি। দুই ইনিংসে তিনি আউট হয়েছেন যথাক্রমে ১৩ ও ১০ রানে।