ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে প্রার্থী করলো এনসিপি
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে প্রার্থী করলো এনসিপি
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


রাজধানী ঢাকার সাড়ে তিন কোটি মানুষের নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করা শুধু দুই সিটি কর্পোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম।

বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রাজধানীর মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরসহ সিটি কর্পোরেশনের একটি গাড়িতে আগুন দেয় হকাররা।

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকারের ভোটের প্রচারেও পোস্টার ব্যবহার করা যাবে না। তবে ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড প্রচারণা করা যাবে।

দুর্নীতির মামলা চলমান থাকায় ঢাকা দক্ষিণ , বরিশাল, রংপুর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের চার প্রকৌশলীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সলিমুল্লাহ খান বলেন, ‘আহমদ ছফা যখন মারা যান, তখন দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল। কিন্তু সে সময় সদ্য সাবেক আওয়ামী লীগ আমলের ব্যক্তিরাই কবরস্থানের তত্ত্বাবধানে ছিলেন। তারা আহমদ ছফাকে বুদ্ধিজীবী কবরস্থানে কবর দিতে দেননি।’

ব্যস্ত শহর ঢাকা। বৃষ্টি হলেই থেমে যায় এ শহরের ব্যস্ততার চাকা। তা হোক সামান্য বা অতি বৃষ্টি। অল্প বর্ষণে যেখানে পানি স্বাভাবিকভাবে নেমে যাওয়ার কথা, সেখানে অলি-গলি পেরিয়ে দোকানপাট কিংবা বাসা-বাড়িতে ঢুকে যায়। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। পানির ঢেউ দেখে মনে হয়, ক্ষণিকের জন্য কোনো এক সমুদ্রের দেখা।

আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন শুরুর ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে।

বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে গঠিত নতুন এ সিটিতে ওয়ার্ড রয়েছে মোট ২১টি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি আজ বাস্তবে রূপ নিয়েছে। তার প্রতিশ্রুতি অনুযায়ী, বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী ও জনবান্ধব করতে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠাসহ চার জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছেন সরকার।

আগামী ১০ এপ্রিলের মধ্যে সব অবৈধ দোকান ও স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মশার ওষুধ তৃতীয় পক্ষের মাধ্যমে পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান সিটিজেন জার্নালকে বলেন, ‘এই বিষয়টি আমার জানা নেই।

ঈদের আগের দিন (২০ মার্চ) ৩৬ নং ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালনকালে জনাব সালাউদ্দিন বৈদ্যুতিক পোল থেকে সরাসরি নিচে পড়ে গেলে মাথা এবং হাতে মারাত্মক আঘাত পান।

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর একটি সিটি করপোরেশনের মেয়াদ গণনা করা হয়। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
