মেট্রোরেলে রাজধানীর শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন এক বৃদ্ধ। শারীরিক অস্বস্তি বোধ করায় আশপাশের যাত্রীদের কাছে বসার জায়গা চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে বসতে দেননি কেউ। একপর্যায়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।
দেশে স্নায়ুজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, জীবনযাত্রাসহ নানা কারণে এ রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। পাঁচ লাখ ১৪ হাজার মানুষের জন্য মাত্র একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ আছেন।