মূলত রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই এসব উদ্যোগ বাস্তবায়ন করবে সরকার।
রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত অংশের বিআরটির অবকাঠামো সরিয়ে ছয় লেনের সাধারণ মহাসড়কে রূপান্তরের করা হবে। এতে বিআরটি প্রকল্পে ব্যয় হওয়া চার হাজার কোটি টাকা অনেকটা জলেই যাচ্ছে।