কর ফাঁকি দিতে চেষ্টার কোন কমতি রাখেনি গ্রামীণ কল্যাণ: হাইকোর্ট
কর ফাঁকি দিতে চেষ্টার কোন কমতি রাখেনি গ্রামীণ কল্যাণ: হাইকোর্ট
গ্রামীণ টেলিকম থেকে পাওয়া অর্থকে ‘লভ্যাংশ’ দেখিয়ে সরকারের ন্যায্য রাজস্ব ফাঁকি দিতে চেষ্টার কোনো কমতি রাখেনি গ্রামীণ কল্যাণ। প্রতিষ্ঠানটির কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা আয়করের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজের পূর্ণাঙ্গ রায়ে এসেছে এ পর্যবেক্ষণ।



























