রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ নম্বরের গোল চত্বরের দক্ষিণ পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী এক ভবন। এই ভবনেই হচ্ছে বিশ্বখ্যাত ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট সেন্টার। ২৪ তলার অনুমোদন নিয়ে ভবনটি ৩৪ তলা করা হয়েছে।
১৩ তলার অনুমোদন, দাঁড়িয়ে ২৮ তলা! শেরাটন-হিলটন-জব্বার টাওয়ারের নকশা খতিয়ে দেখছে সরকার
রাজধানীর তিনটি অভিজাত হোটেল ও একটি টাওয়ারের নির্মাণসংক্রান্ত তথ্য চেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।