ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩ বিভাগে বৃষ্টি হতে পারে আজ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩ বিভাগে বৃষ্টি হতে পারে আজ
ছবি: সিটিজেন জার্নাল

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার দুপুরে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের ৩ বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। এজন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

/জেএইচ/