
শেখ শাহরিয়ার হোসেন সিটিজেন জার্নাল২৪.কমে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। জবি প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি 'ঢাকা টাইমস২৪'–সহ বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি শিক্ষা ও সমসাময়িক বিষয় নিয়ে কাজ করছেন।

রাজধানীর জুরাইন ও শ্যামপুর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এসব এলাকার বাড়ির চারপাশে ময়লা-আবর্জনা সহজে পরিষ্কার করা হয় না। এলাকাগুলোর অলিগলিতে ময়লার স্তূপ। ড্রেনেও পানি জমে থাকে। এতে এসব স্থান এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে।

আতঙ্ক ও নিরাপত্তার উদ্বেগ পেছনে ফেলে মণ্ডপে মণ্ডপে ফিরেছে উৎসবের আমেজ। ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণ আর নির্বিঘ্নে উদযাপনে এবার দুর্গাপূজায় দেখা গেছে সম্প্রীতি ও স্বস্তির চিত্র। গত কয়েক বছরের তুলনায় উদ্বেগ কম থাকায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরাও।

গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে ডিমের দাম কিছুটা কমেছে। সাদা ডিম ডজনপ্রতি ১০ টাকা কমে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

একসময় উৎসবের ছুটিতে যে টার্মিনাল মুখর থাকত যাত্রীদের পদচারণায়, সেখানে এখন অনেকটাই নীরবতা।

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব অগ্নিকাণ্ড যেন আগুনের মৌসুমের আগাম সতর্কবার্তা দিচ্ছে।

বাংলাদেশে প্রাথমিক শিক্ষা পরিস্থিতি অনেকক্ষেত্রেই আশাব্যঞ্জক নয়। শিখন পদ্ধতি ও মূল্যায়নে রয়েছে ব্যাপক ঘাটতি। বেশ কিছু কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

একই বিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে আবেদন করবে অনেক শিক্ষার্থী। কেউ অপেক্ষায় থাকবে লটারির ফলের, কেউ প্রস্তুতি নেবে লিখিত পরীক্ষার। ভর্তির এই দুই পদ্ধতিকে সামনে রেখে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা ঘিরে ফাঁসের পর এবার প্রশ্ন উঠেছে তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে নেওয়ার দাবি জানিয়েছে চাকরিপ্রার্থীরা।

রাজধানীর ব্যস্ততম এলাকা সায়েন্স ল্যাবরেটরি। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের এই এলাকায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়।

কিউ-১ থেকে কিউ-৪ জার্নাল, অথরশিপ কিংবা পুরো গবেষণা প্রকল্প, সবকিছুর জন্যই রয়েছে আলাদা ‘প্যাকেজ’। কোথাও আবার গবেষণাপত্রে লেখকের অবস্থান অনুযায়ী নির্ধারণ করা হয়েছে আলাদা ফি।

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অন্যতম গুরুত্বপূর্ণ। তাই একটি দিনের আনুষ্ঠানিকতার বাইরে শিক্ষকদের পেশাগত মর্যাদা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণার সুযোগ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই শিক্ষক দিবসের মূল বার্তাকে বাস্তবে রূপ দেওয়ার অন্যতম শর্ত।

একটি চাকরির জন্য বছরের পর বছর পড়াশোনা, নৈর্ব্যক্তিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিকের অপেক্ষা ও সবশেষে যখন আসে কাঙ্ক্ষিত নিয়োগের খবর, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন প্রার্থীরা।

রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে অধ্যক্ষের দায়িত্ব নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। একই প্রতিষ্ঠানে একদিকে গভর্নিং বডির মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া লে. কর্নেল (অব.) শহিদুল হাসান দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন অব্যবহৃত থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওই স্থাপনার দ্বিতীয় ও তৃতীয় তলায় এখন চালু হয়েছে ‘শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মৃতি পাঠাগার’।

টেকনিক্যাল ও পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় প্রতিবছরই উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য থাকছে। ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের বিপরীতে সুপারিশ করা হয়েছে মাত্র ১ হাজার ৩২০ জনকে।

রাজধানীর কিছু গণপরিবহনেও প্রতি স্টপেজে ৫ টাকা করে বেশি চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে অধিকাংশ গণপরিবহনে এখনো কোনো প্রভাব পড়েনি। আগের নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহন করছেন বেশিরভাগ বাসের চালক ও কন্ডাক্টর।

বেকারি পণ্যের প্রকৃত উৎপাদন ও বাজারজাত ব্যয় যাচাই করতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। কাঁচামালের মূল্য, কর-শুল্কসহ সংশ্লিষ্ট ব্যয় পর্যালোচনা করে কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে চলছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। একদিকে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, অন্যদিকে নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল।

ভুক্তভোগীদের অভিযোগ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আদালতের রায় বাস্তবায়নের বিষয়টি ঝুলিয়ে রাখায় দীর্ঘদিনেও তারা নিয়োগ পাননি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’। তবে ৭ম দিনে এসে অনেকটাই পাঠকশূন্য দেখা গেছে মেলা প্রাঙ্গণ।

পুরান ঢাকার সরু গলি পেরিয়ে ২৩ নম্বর মোহিনী মোহন দাস লেনে ঢুকলেই চোখে পড়ে অন্য এক ঢাকা। কাচের বাক্সে সাজানো প্রাচীন মুদ্রা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রেডিও, পুরোনো

তবে আমাদের দেশে অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি হলেও অনেক ক্ষেত্রে তদন্ত শেষ হতে দীর্ঘ সময় লাগছে। কোথাও আবার অভিযোগের মধ্যেই পদোন্নতি পাওয়ার খবরও এসেছে।

গত ২২ জুলাই এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার পর থেকেই দেশের গ্যাস পরিস্থিতিতে টানাপোড়েন শুরু হয়। এর ফলে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) এলএনজি কম সরবরাহ হচ্ছে। মোট সরবরাহের হিসাবে এ ঘাটতি প্রায় ১৭ শতাংশ।

পুরান ঢাকার অলিগলি পেরিয়ে ফরাশগঞ্জের মোহিনী মোহন দাস লেনে ঢুকলেই চোখে পড়ে পুরোনো দিনের স্থাপত্যের ছাপ। শ্যাওলা ধরা দেয়াল, জীর্ণ চৌকাঠ আর সময়ের ভারে নুয়ে পড়া ভবনগুলো যেন এখনও আগলে রেখেছে হারিয়ে যেতে বসা এক শহরের গল্প।
