
মাদারীপুর সদর উপজেলায় একটি মসজিদের ইমামের শোবার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া উড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে ৪ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

মাদারীপুরের শিবচরে ৭ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে কওমি মাদ্রাসার এক শিক্ষককে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার কুতুবপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

মাদারীপুর সদর উপজেলায় টিসিবির একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে।

মাদারীপুর শহরের একটি রেস্তোরাঁর খাবার খেয়ে অসুস্থ হয়ে অন্তত ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১২ জুন) রাত ৯টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এসব রোগী ভর্তি হন।

স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহে জড়িত থাকার দায়ে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাশিয়ায় মাইন বিস্ফোরণে সুরুজ কাজী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি রুশ সেনাদের ক্যাম্পে বাবুর্চি হিসেবে কাজ করতেন।

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মাদারীপুরে পুলিশের ভয়ে ইয়াবা বড়ি গিলে খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় বৃহস্পতিবার (১৪ মে) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উচ্চশিক্ষা অর্জনের রঙিন স্বপ্ন নিয়ে সুদূর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। কিন্তু সে স্বপ্ন এক নির্মম হত্যাকাণ্ডে ধূলিসাৎ হয়ে গেছে।

এ সময় জেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারের সরদার ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদারের বাসভবনের নিচতলা থেকে প্রায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে।

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল সরদার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ বসতবাড়ি ও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

মাদারীপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

মাদারীপুরে ২৫০ শয্যা সদর হাসপাতালে হঠাৎ উপস্থিত হয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এরপর টিকিট সংগ্রহ করলেন বহির্বিভাগ থেকে। চিকিৎসা নিয়ে ঘুরে দেখলেন হাসপাতালের বিভিন্ন বিভাগ।

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে হয়েছে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন কমপক্ষে দুই জন।

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচরে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে গিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়।

মাদারীপুর-১ (শিবচর) আসনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের নেতারা।