
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলার অন্যতম প্রধান আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে ‘শুটার লেলিন’কে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর মিরপুরে পোষা প্রাণীপ্রেমীদের নিয়ে অনুষ্ঠিত উৎসব, বিড়ালের আকর্ষণীয় র্যাম্প শো, ক্যাটওয়াক, ফ্যাশন প্রতিযোগিতা ও পোষা প্রাণীদের আনন্দঘন মজার খেলাধুলা...

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে শুধু মিরপুরেই ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতের ওপর এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ঘটনাস্থলের কাছেই দুই পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

মিরপুরে নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভাঙল রাজউক

রাজধানীর মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্মাণাধীন ভবনের অনুমোদনহীন ও নকশাবহির্ভূত অংশসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। একটি ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রায় সময় এই পথচারীরা বাসের সামনে চলে আসে। এতে যেকোনো সময় দূর্ঘটনা হতে পারে। পরে মানুষ আবার আমাদের দোষ দেয়। পথচারীদের কোনো দোষ তখন আর কেউ দেখে না। এত বড় ফুটওভার ব্রিজ আছে, তারপরও এভাবে রাস্তা পারাপার হওয়া কি বেশি জরুরি?

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেয়েছেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী।

রাজধানীর মিরপুরে সেনপাড়া মৌজার একটি অংশ ইব্রাহীমপুর মৌজার সঙ্গে যুক্ত হওয়ার পর জমি ও ফ্ল্যাটের নিবন্ধন, নামজারি ও খাজনা পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় নথিপত্র এক ভূমি কার্যালয় থেকে অন্যটিতে স্থানান্তর না হওয়ায় এসব সেবা বন্ধ রয়েছে।

রাজধানীর মিরপুর ১ এলাকার পাইকপাড়া সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

রাজধানীর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে পড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ছয়টার দিকে আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট ও আশপাশের এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। ৪টি মামলায় অজ্ঞাতনামা ৪০০থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতা-কর্মীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট ও আশপাশের এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ডিএনসিসির তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হোপ মার্কেটসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন , আজকের ঘটনাটি পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে। যারা ঘটিয়েছে, আগে থেকেই তাদের প্রস্তুতি ছিলো। ফ্যাসিবাদের দোসররা এই কাজ করেছে।

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির দলীয় কেউ জড়িত থাকলেও জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) কর্মচারী মো. মোস্তফা কামাল শাহীনকে রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাগৃকের অফিস সহকারী এবং তৃতীয় শ্রেণির কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।

হামলার পর টাঙানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড সরিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড পুনঃস্থাপন করা হয়েছে।