


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বাঘের হামলায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়লে থার্মাল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে বাঘটির অবস্থান শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল নিজের ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

লালমনিরহাটের কালীগঞ্জে প্রবাসীর ঘরের দরজা ভেঙে তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সহযোগী সংগঠন কৃষক দলের নেতা শাহ আলম বিরুদ্ধে। তিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান কাজ আগামী বছর থেকে শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. খোকন মিয়া উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বেড়েছে। এ কারণে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলে হালকা থেকে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অপহরণ, ডাকাতি ও টাকা লুটের মামলায় এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মোমছেদুল খান বুলবুল কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব এবং উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার রকিবুল খানের ছেলে।

পরিকল্পিত বাঁধ নির্মাণ ও ড্রেজিংয়ের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে স্থায়ীভাবে নদীভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

লালমনিরহাটে এক শিশুকে (৭) হত্যার ঘটনায় পুলিশের হেফাজতে থাকা অভিযুক্তকে ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে আদিতমারী উপজেলায় ফলিমারী গ্রাম।

লালমনিরহাটের সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে শুন্যরেখা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের অপচেষ্টা বৃদ্ধি পেয়েছে। এবার লালমনিরহাট সীমান্তের পৃথক তিনটি পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি সরকার আবারও চালু করতে চায়। তাই এর সম্ভবতা যাচাই করতে পরিদর্শনে এসেছি।

নিহতের প্রতিবেশীদের দাবি, মাছ শিকার করতে নদীর পাড়ে গিয়েছিলেন নিহত খাদেমুল। ওই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার পর এক ভারতীয়কে তুলে এনেছে স্থানীয়রা। তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

‘আপু’ বলায় ক্ষুব্ধ হয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা হচ্ছে।

লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে কয়েকটি চিতাবাঘ বাংলাদেশে ঢুকে পড়েছে বলে জানা গেছে।