


উত্তর কোরিয়ার সামরিক কমান্ডারদের নিজেদের ইউনিটগুলোকে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। কোরিয়ান পিপলস আর্মির কোম্পানি নেতাদের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি যুদ্ধ প্রস্তুতির ওপর জোর দেন।

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ত্রিমুখী সংঘাতের উত্তাপ এখন বিশ্বজুড়ে। বিশেষ করে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালির মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে বাণিজ্যিক জাহাজে প্রতিনিয়ত হামলায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার মুখে।

সাংবাদিকদের কারাবন্দি করা, গণমাধ্যম বন্ধ করে দেওয়া এবং সংবাদ প্রচারে নানা বিধিনিষেধ আরোপের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তুরস্কের হাজারো মানুষ।

শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ২৪ নটিক্যাল মাইল দূরে সাগরে আটকে থাকা একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসুস্থ ৪০ জন ইরানি নাবিককে উদ্ধার করেছে দেশটি। রবিবার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

চলতি বছরের আগস্টে এক ভয়াবহ আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়ে যায় নেপাল। জাতিসংঘের নবগঠিত ‘লস অ্যান্ড ড্যামেজ’ বা ক্ষয়ক্ষতি তহবিল থেকে ইতিহাসে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ পেল দেশটি।

ফিলিপাইনে দুই সামরিক প্রশিক্ষণ বিমানের ভয়াবহ সংঘর্ষে ৪ জন পাইলট প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় ফার্নান্দো বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ উড্ডয়নের সময় এসএফ-২৬০ মডেলের বিমান দুটি দুর্ঘটনার কবলে পড়ে।

ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি নিয়ে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী টাইফুন চাম্পি। এ দুর্যোগে দ্বীপটিতে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

সীমান্তে উত্তেজনা বাড়ার মধ্যেই উত্তর কোরিয়ার দিকে শান্তির হাত বাড়িয়ে দিলো দক্ষিণ কোরিয়া। অনাকাঙ্ক্ষিত সামরিক সংঘাত এড়াতে এবং অচল হয়ে পড়া সামরিক যোগাযোগব্যবস্থা আবার চালুর লক্ষ্যে পিয়ংইয়ংকে সামরিক পর্যায়ের আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে সিউল।

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এ বছরের অন্যতম ভয়াবহ টাইফুন ‘চাম্পি’ শুক্রবার (২৩ অক্টোবর) তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের কাছে আঘাত হেনেছে। এর ফলে তাইওয়ানের ২২টি কাউন্টি ও শহরে সব অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

প্রশান্ত মহাসাগরের শক্তিশালী টাইফুন চাম্পি এগিয়ে আসায় তাইওয়ানে ভূমি সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে দেশটিতে ১২৫ ফ্লাইটসহ

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা।

প্রযুক্তিগত উৎকর্ষ যাচাই করতে এআই চালিত নতুন একটি টর্পেডোর পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, পরীক্ষাটি পুরোপুরি সফল হয়েছে এবং দেশটির নৌবাহিনীকে শক্তিশালী করার ক্ষেত্রে এটিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আর্থিক ও ভূ-রাজনৈতিক ঝুঁকি থেকে নিজেদের রক্ষার পাশাপাশি মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে গোল্ড রিজার্ভ বা স্বর্ণের মজুদ বাড়িয়েই চলেছে চীন।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র মাউন্ট ব্রোমোতে লাগা ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে এখন পর্যন্ত অন্তত চারজন প্রাণ হারিয়েছেন।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় শ্রীলঙ্কার এক যুবককে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুন হেমাচন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তান সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারকে পূর্ণ সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৪ অক্টোবর) ইসলামাবাদে মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্সের প্রথম মহাসচিব নোমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথঅ জানান।

নেপালে আবারও আকস্মিক বন্যায় দেশটির মধ্যাঞ্চলে ভূমিধসে বেশ কয়েকটি ঘরবাড়ি ও অবকাঠামো ভেসে গেছে। রবিবার (১১ অক্টোবর) নদীতীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বিদেশি কর্মী নিয়োগের কোটা জালিয়াতি এবং কর্মী সরবরাহে অনিয়মের অভিযোগে মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ২০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তামান দাতুক আহমাদ রাজালি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে।

মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের পাশাপাশি বিদেশি কর্মীর ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার (৯ অক্টোবর) সংসদে ২০২৭ সালের বাজেট পেশ করার সময় ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার ঘোষণা দেন।

ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চলের স্কুল বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।