
এ মডেলে বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সোলার প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণ করবে। আর উৎপাদিত বিদ্যুৎ চুক্তিতে নির্ধারিত দামে কিনবে সংশ্লিষ্ট মাদ্রাসা।

গত ১৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগের রাজস্ব নীতি-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়।